• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে চারদিনের কন্যা সন্তান নিয়ে এসএসসি পরীক্ষা দিলো মা

Reporter Name / ৪৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
রোজা ইসলাম। মাত্র চার দিন আগে মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলোয়ে
আসা তার। যে সময়ে মায়ের কোলে থেকে উষ্ণ আদরে আহ্লাদে সময় পার করার কথা,
সেই সময়ে সে মুখে তালমিরছি দিয়ে নানী আছিয়া বেগমের কোলে শুয়ে আছে
তপ্ত রোদে। নানী তাকে কোলে নিয়ে একটি অটোরিক্সায় বসে আছেন পরীক্ষা
কেন্দ্রের অদূরে। কারণ মা আয়শা আক্তার দিচ্ছেন এসএসসি পরীক্ষা। কুমিল্লার
মুরাদনগর উপজেলার গোমতি নদীর বেরিবাঁধে এভাবেই বসে থাকার দৃশ্য চোখে
পরে বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিদর্শক দলের সদস্য উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাজমুল আলমের।
মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা
হাসিনা আক্তার বলেন, পরীক্ষার্থী আয়শা আক্তার অন্য স্কুলের ছাত্রী তাই আগে থেকে
আমি তার সমস্যা জানি না। বিষয়টি জানার পরপরই শিশুটিকে নিয়ে যাতে তার
নানি স্বাস্থ্য সম্মত পরিবেশে থাকতে পারে সেই ব্যবস্থা করবো। পরবর্তী পরীক্ষা
থেকে তার পাপ্য সুবিধা দেয়ার প্রস্তুতিও নিচ্ছি আমরা।
আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আয়শা
আক্তার বলেন, ‘তিনদিন আগে আমার কন্যা সন্তান হয়েছে। ভয় পাই, তাই
মেডিকেল সিটে বসে পরীক্ষা দিচ্ছি না। প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার
ম্যাডাম ও ডা.নাজমুল আলম আমাকে অনেক সাহস ও ভরসা দিয়েছেন। আশা করছি
সামনের পরীক্ষাগুলো আরো ভালোমতো দিতে পারবো। আমি ও আমার পরিবার বেশ খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category