• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফুলবাড়িয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী “জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে র‌্যালি যোগে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। স্থানীয় খামারিরা নানা ধরনের পশুপাখি, দুগ্ধজাত উৎপাদন, আধুনিক প্রযুক্তি এবং পশুখাদ্যের নমুনা প্রদর্শন করে দিনব্যাপী ব্যস্ততা তৈরি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর  সভাপতিত্ব করেন। তারা প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।
ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা, ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category