• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

  1. সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের মোঃ সেলিম রেজা (৩৪)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে  সেলিম রেজার বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
এই সময় অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজা আটক হয়। পালিয়ে যাওয়া দুইজনের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে আরও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category