• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

উল্টোপথে আসা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ প্রতিনিধি)।।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি ট্রাক। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ (২৭ আগষ্ট) বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক আব্দুল মতিন (৪৬) নিহত হন। তিনি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে এবং অটোরিকশায় থাকা ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক আব্দুল মতিন নিহত হন। আর গুরুতর আহত হন অটোরিকশায় থাকা ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের অভিযোগ মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিন যাবত পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সকল যানবাহন উল্টোপথে চলাচল করছিল। মাঝে মাঝে পুলিশ উল্টোপথে চালিত গাড়ী রোধ করলেও পুলিশের অনুপস্থিতিতে উল্টোপথে চলাচল করে আসছে যানবাহন। ফলে গত কয়েকদিনে মহাসড়কের ওই অংশটুকুতে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। উল্টোপথে যানবাহন চলাচল বন্ধে সড়ক পরিবহন আইনে জরিমানা ও মামলা বিধান বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর জনান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category