• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

Reporter Name / ২১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে গুপিটুনি দিয়ে
ওবায়দুল হক (২১) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওবায়দুল হক পালাসুতা গ্রামের মোতাহার
হোসেনের ছেলে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মুরাদনগর থানায়
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ওবায়দুল হক গ্রামে একটি মুদি দোকান
পরিচালনা করেন। সেই সুবাদে তার সাথে সু-সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূর।
সোমবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে ১০ মিনিট পর
ফিরে দেখেন ওবায়দুল হক তার রুমের খাটের উপর বসে আছে। পরে তাকে বিয়ের
প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ওই
গৃহবধূকে উদ্ধার করে গুণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিযুক্ত
ওবায়দুলকে।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার এস আই মোঃ হাক্কানী বিল্লাহ বলেন,
থানা থেকে খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্ত ওবায়দুল
আহত অবস্থায় একটি খাটের উপর শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান,
গ্রেপ্তার যুবক ওবায়দুলের বিরুদ্ধে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে একটি
মামলা করেছেন। আগামীকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category