• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫ তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সমবায় সংশ্লিষ্ট ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও দেশের বাইরে অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে অন্যান্য অতিথিদের অংশগ্রহণে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব হাছান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, শ্রেষ্ঠ সমবায়ী মাহেরা আক্তার সহ অন্যান্য সমবায়ী সংগঠকের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতার একটি শক্তিশালী মাধ্যম। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভার শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায় সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category