• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে এমপির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ১১৯৫ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সহস্রাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ মোট ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সদরের দক্ষিন পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনের সভাপতিত্বে ইফতার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলার যুবলীগের আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ইউপি সদস্য আল-আমিন বাদশা, হাফেজ আবুল কালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category