নারায়ণগঞ্জ প্রতিনিধি সজীব হোসেন।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে রোহান (১৩)নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।
সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি।
এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,কোনো সহৃদয় ব্যক্তি রোহানের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
০১৮১৪-৯৬৮২৯৬,০১৮৫৮-৮৭৫৫৮৫
সন্তানকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন। রোহানের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তারা।