• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“অতীতে একটি দল মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করতে চায়।” তবে বিএনপি কোনো চেতনার ব্যবসা করতে চায় না উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সাথে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে সামনে এগিয়ে যেতে চান তারা।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এবং প্রায় সাড়ে চার মাস পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে আবেগঘন বক্তব্য দেন মন্ত্রী। মুরাদনগরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি নিজেকে এই জনপদের ‘মন্ত্রী’ নয়, বরং সাধারণ ‘কামলা ও খাদেম’ হিসেবে মনে করেন।
শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কড়া বার্তা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।’ মুরাদনগরের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলে ক্ষোভ প্রকাশ করে তিনি ঘোষণা দেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, তাদের এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকার থেকে সুযোগ-সুবিধা নিয়ে খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কায়কোবাদ জানান, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মগুরুদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার কাজ চলছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও সহকারী শিক্ষক শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল হাছান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মালম্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category