• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো ফোটার আগেই কাগজ হাতে যিনি মুরাদনগরবাসীর ঘুম ভাঙাতেন, সেই মুরাদনগর বাজারের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, প্রবীণ পত্রিকা বিক্রেতা নিতাই চন্দ্র সাহা আর আমাদের মাঝে নেই। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
​কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর গ্রামের এই মানুষটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০-৬৫ বছর। মঙ্গলবার দুপুরে রহিমপুর শ্মশানে তার শেষ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে পরম নিষ্ঠা ও সততার সাথে নিতাই মুরাদনগর বাজার ও আশপাশের এলাকায় পত্রিকা বিক্রি করে আসছেন। রোদ, বৃষ্টি কিংবা শীতের তীব্রতা—কোনো প্রতিকূলতাই তাঁর প্রতিদিনের এই কাজের অন্তরায় হতে পারেনি। ভোরবেলা সবার আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে বাজারে উপস্থিত হওয়াই ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
​পেশায় পত্রিকা বিক্রেতা হলেও তিনি ছিলেন একজন অত্যন্ত সদালাপী, হাসিখুশি ও মিশুক মানুষ। মুরাদনগর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাধারণ পাঠকদের কাছে তিনি ছিলেন একজন আপনজন ও নির্ভরযোগ্য মানুষ। তাঁর এই আকস্মিক প্রয়াণে পুরো মুরাদনগর বাজার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​প্রিয় এই পত্রিকা বিক্রেতার মৃত্যুতে মুরাদনগর প্রেস ক্লাব, স্থানীয় সংবাদকর্মী এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category