• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন

মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ মো. হোসেন (৫৯) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১১টি মামলা রয়েছে।
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মো. হোসেন দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী (সোনা মিয়ার বাড়ী) এলাকার মো. মজনু মিয়া সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় মৃত বাবুল মিয়ার ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী, এএসআই কাজী সুলতান আহম্মদসহ একদল পুলিশ নিমাইকান্দি এলাকার ওই ভবনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামির ভাড়া ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
​ওসি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category