• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার

মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ​উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে খতিয়ে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
​এ সময় ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
​তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
​পরিদর্শনকালে উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদহহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ইতিবাচক পদক্ষেপ ও তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category