• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মুরাদনগর সদর এলাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​সম্প্রতি সিঙ্গাপুরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মাহফিলে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি এবং মুরাদনগর উপজেলার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মো. সফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category