• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫ মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত

মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের রেসপন্স নিশ্চিত করার কথা জানিয়েছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান। এ লক্ষ্যে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লার মুরাদনগর থানা কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান বলেন, যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করে কার্যকর ব্যবস্থা নিতে একটি কুইক রেসপন্স টিম কাজ করবে। পূজামণ্ডপসহ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মাসুদ

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির সুনির্দিষ্ট নির্দেশনায় একটি হটলাইন নম্বর (০১৩২০১১৪২৬১) ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে। পাশাপাশি একটি কুইক রেসপন্স টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যেকোনো মুহূর্তে পুলিশকে জানালে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক তথ্য চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে পুলিশের একটি আইটি টিম কাজ করছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা পূজা ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর।

এ ছাড়া বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category