• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অবদান, দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের স্বীকৃতি হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাতজন গুণী শিক্ষককে নির্বাচিত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচিত গুণী সাতজন শিক্ষকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার।
নির্বাচিত সাত গুণী শিক্ষকরা হলেন, কলেজ পর্যায়ে জাহাপুর কে কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক পাটোয়ারী, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে উড়িশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:গোলাম মোস্তফা, মাদ্রাসা পর্যায়ে পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা মোঃ জামাল হোসেন, কারিগরি শিক্ষা পর্যায়ে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা ইন্সট্রাক্টর মো: আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষকদের মধ্য হতে পরমতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, কদমতলী মুসলিম উদ্দিন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রাশেদ খান ও নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: মাসুমা আক্তার।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। গুণী শিক্ষকদের স্বীকৃতি অন্য শিক্ষকদেরও আরও উৎসাহিত করবে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত সাত গুণী শিক্ষককে অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category