• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠজুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দিতে সম্পন্ন হয়েছে ‘মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা।
এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মোঃ ইমরান সরকারের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আহম্মেদ চৌধুরী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা ও মো. আব্দুর রহিম ভূঁইয়া, ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বদিউল আলম লিটন, সহসভাপতি মো. আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মেম্বার ও মো. আব্দুল কাদের খান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ মনির হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (শুভ), যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন সিকদার ও মো. ইমরান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য শেখায়। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category