• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ডিজিটাল আসক্তি কমানো এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার ও বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
​নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মারক নং-০৫.২০.১৯০০.৩০.০২১.১১.৩০৯.১৭.১০৯৪ এবং কুমিল্লা জেলা প্রশাসকের ৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার বা বহন করতে পারবে না।
​কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থীর নিকট তল্লাশি চালিয়ে স্মার্টফোন পাওয়া গেলে তা সাথে সাথে জব্দ করা হবে। এছাড়া কোনো অবস্থাতেই তা এইচএসসি ফাইনাল পরীক্ষার পূর্বে ফেরত প্রদান করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
​এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে কলেজে স্মার্টফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category