• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মুরাদনগরে ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১২২৯ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মুরাদনগর প্রেসক্লাব, মুরাদনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও মুরাদনগরের সকল শ্রেণী পেশার সুশীল নাগরিক সমাজের এর ব্যানারে  শুক্রবার বেলা ১১টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
গত ২২ মে মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে সাংবাদিকদের পরিচয় গোনপ করে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাবিবুর রহমান নামের একব্যাক্তি মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তার ব্যাক্তিগত অফিসে থাকা দুইজনকে মারধর ও ভাংচুর করা হয়। পরে আহতদের নিয়ে আজিজুর রহমান রনি নামের একব্যক্তি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকেও বেধরক মারধর করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদনগরের মুক্ত সাংবাদিকতার গলাচিপে ধরতে একটি কুচক্রী মহল মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রুবেল, সাংবাদিক ফাহাদ রহমান, এম এইচ শুভ, সাজ্জাদ হোসেন শিমুল, আলমগীর হোসাইন, নজরুল ইসলাম, ওসমান সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category