• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করতে ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুরাদনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন।
​এতে আরও বক্তব্য রাখেন, ​উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ​যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, ​যুব সংগঠক এ কে এম নেয়ামুল হক, ​সফল আত্মকর্মী মো. জাহিদ।
সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য যুবকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা আরও বাড়িয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন বক্তারা।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত ১০ জন তরুণ উদ্যোক্তার হাতে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category