• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী) শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠান থেকে বিদ্যালয়টিকে উপজেলা ও দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২ নভেম্বর) মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানের সভাপতিত্বে ও প্রতিভা স্কুলের পরিচালনার দায়িত্বে থাকা সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ধর্মমন্ত্রী বলেন “এই স্কুলটিকে একটি ১ নম্বর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবারের এবং তাদের নিজেদের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই। এসব অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা জানান তিনি। এই তহবিলটি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে থাকবে এবং বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এর ব্যবহার ও সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।
বক্তব্যে মুরাদনগরসহ সারা দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া নানা ইতিবাচক পদক্ষেপ ও পরিশ্রমের কথা তুলে ধরা হয়। পাশাপাশি মুরাদনগরের এই অনন্য উদ্যোগটিকে সামনে এগিয়ে নিতে এবং বিশেষ শিশুদের পাশে দাঁড়াতে সাংবাদিক সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রচার ও সহযোগিতার আহ্বান জানানো হয়।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন সুধীজন উপস্থিত ছিলেন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে থাকা বিশেষ শিশুদের জন্য আশার আলো হিসেবে সমাদৃত হয়ে আসছে। বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এখানে নিয়মিত বিভিন্ন থেরাপি, খেলাধুলা এবং উপযোগী শিক্ষাদানের সার্বিক ব্যবস্থা রয়েছে। সাধারণ শিক্ষার আলোয় বিশেষ শিশুদের নিয়ে আসা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং সমাজে আত্মনির্ভরশীল করে তোলাই বিদ্যালয়টির মূল লক্ষ্য।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিষ্ঠালগ্ন থেকেই অটিস্টিক ও বিশেষ শিশুদের শিক্ষা এবং পুনর্বাসনে ‘প্রতিভা’ বিদ্যালয়টি মুরাদনগরে এক অনুকরণীয় ও আশীর্বাদপুষ্ট ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category