• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে ঝগড়া, একজনের মৃত্যু

Reporter Name / ১৮৮৮ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর দক্ষিন পাড়া এলাকায় বুধবার সকালে গাছের পাতা কুড়ানো নিয়ে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধামঘর দক্ষিন পাড়ার মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) ও তার পাশের বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৫) এর মধ্যে বুধবার সকালে দুই জনের স্ত্রীদের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে খোরশেদ আলমের ধাক্কায় জহির মিয়া  মাটিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়ির পাশের পুকুর পাড় থেকে পাতা কুড়াতে গেলে খোরশেদ আলমের স্ত্রী আমাকে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমার স্বামী প্রতিবাদ করলে খোরশেদ আলম আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খোরশেদের সাথে কথা বলতে গেলে আমার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খোরশেদ আলমের ধাক্কার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জহিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ বিষয়ে নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার খোরশেদ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category