নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শাহরিয়ার হোসেন অপুকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল সংক্রান্ত একটি মামলায় শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহরিয়ার হোসেন অপু উপজেলার বাখরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত একটি মিছিল সংক্রান্ত মামলার আসামি হিসেবে তাকে বাখরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার শাহরিয়ার হোসেন অপুকে রোববার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।