নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজারে যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ছালিয়াকান্দি বাজার পরিদর্শনকালে মুরাদনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন ব্যবসায়ীদের এ পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ছালিয়াকান্দি বাজারের বর্তমান সভাপতি, ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যানজট নিরসনে কেউ যেন সড়কের ওপর বা রাস্তার অংশ দখল করে দোকান পরিচালনা না করেন। প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ দোকানের ভেতরে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। এতে সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক থাকবে এবং জনদুর্ভোগ কমবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, প্রশাসনের এমন উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতনতা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে ছালিয়াকান্দি বাজারকে যানজটমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।