• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

হেমন্তের স্নিগ্ধ আবহে কবিতা, গান, সাহিত্য ও শিল্প-সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে কুমিল্লার মুরাদনগর। নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’। কবিতা পাঠ, সংগীত, আলোচনা, পুঁথিপাঠ, চিত্র প্রদর্শনী ও নৃত্য পরিবেশনায় উৎসবজুড়ে মুখর ছিল অনুষ্ঠানস্থল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উরিশ্বর গার্লস হাই স্কুল মাঠে পাহাড়পুর ইউনিয়ন সাংস্কৃতিক সমাজের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
‘কবিতার কুশল’ শীর্ষক আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন কবি পিয়াস মজিদ। তাঁর সঙ্গে কবিতা ও সাহিত্য নিয়ে আড্ডায় অংশ নেন উপস্থিত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা, পুঁথিপাঠ, চিত্র প্রদর্শনী ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন ছিল।
উৎসবের একপর্যায়ে এলাকার প্রয়াত কবিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া পাহাড়পুর ইউনিয়নের কারুশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। কবিতা পাঠ, সংগীত, পুঁথিপাঠ, চিত্র প্রদর্শনী ও নৃত্যে অংশগ্রহণকারী ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কবি শিপন হোসেন মানব ও কবি বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মনতাজ, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কবি পিয়াস মজিদ, কবি সৈয়দ আহমেদ তারেক, অধ্যাপক শফিকুল ইসলাম, কবি রতন ভৌমিক প্রণয়, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝি, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উরিশ্বর গার্লস হাই স্কুলের সভাপতি আব্দুস সালাম খান, কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা আর মজিব, কবি ও সাহিত্যিক বাসার তাশাউফ, কবি এস এম ফরিদ, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আরিফ আহমেদ, সমতটের কাগজ-এর সম্পাদক জামাল হোসেন দামাল, কবি সাহাজালাল সরকার, কামরুজ্জামান সরকার, আনিসুর রহমান, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মোবারক হোসেন, ইউপি সদস্য মোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে কবিতা, সাহিত্য ও লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category