• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা সিএনজি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার শফিউল্লাহর ছেলে মোঃ সাকিব হোসেন ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর এলাকার মৃত এয়াকুব মিয়ার ছেলে মো. কামাল (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকার অহিদ মিয়ার ছেলে মো. আল আমিন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারী গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে এসআই সুমন তালুকদার, এএসআই কুসুম বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের অনিক ব্রিকফিল্ডের পাশে কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা সেটির গতিরোধ করে চারজনকে আটক করেন। পরে তাদের হেফাজত থেকে একটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
​এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category