• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫ মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকার বেড়িবাঁধের ওপর বাবুল মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হোসেন উপজেলার গুঞ্জর, বটতলী এলাকার মৃত মহুরম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি কারাভোগ করে সে এলাকায় ফিরে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটক ফারুক হোসেনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category