• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ওই এলাকায় ৯ থেকে ১০ জনের একটি দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে তালা কাটার সরঞ্জাম, রামদা, ছুরি, রেঞ্জ, প্লাস ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়ে পরামর্শ করছিলেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category