• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫ মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

​

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (১১ অক্টোবর) বিকেলে মুরাদনগর থানা পুলিশ এবং পাহাড়পুর ইউনিয়নের সাধারণ জনগণের যৌথ উদ্যোগে এই মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাহাড়পুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি এবং তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
​মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাদকের জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং পাহাড়পুর ইউনিয়নকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
​সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভুঁইয়া,আব্দুল আজিজ মোল্লা, মুরাদনগর উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল হাসান, উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায় সোহেল শিকদার, ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ অন্যান্যরা।
​এসময় তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category