• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস

সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারজিয়া (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। তাঁর স্বামী আশরাফুল (২১) নেত্রকোনা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারজিয়া তাঁর স্বামী আশরাফুলকে নিয়ে সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।

নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দরজা-জানালা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category