• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল

মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি এ কাউন্সিলের আয়োজন করে। এতে সারাদেশ থেকে আসা প্রায় ৩০০ ইমাম ও খতিব অংশ নেন।ধর্মমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যখন হ্যাঁ-না ভোট করেছিলেন, তখন বিএনপি ছিল না, ছাত্রদল ছিল না, দলের কোনো অঙ্গ-সংগঠন ছিল না। সেদিন দেশের ইমাম, ওলামা, পীর-মাশায়েখরা তার পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাকে জয়ী করেছিলেন। তারা আমাদের স্থায়ী বন্ধু। এই বন্ধুত্ব রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে।ইমামদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের কামলা। যে কোনো কাজে হুকুম করবেন, আমরা তা পালন করার চেষ্টা করবো।ইমামদের ভাতা দেওয়ার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারেক রহমান ইমামদের ভাতা দেওয়ার কথা চিন্তা করেছেন। এ দেশের ইমামরা বিএনপির কাছে মাথার তাজ, কলিজার টুকরা। তাদের সম্মান দিতে হবে; বিষয়টি তারেক রহমান উপলব্ধি করেছেন। এরই মধ্যে ইমামরা ভাতা পাওয়া শুরু করেছেন।ইমামদের সামাজিক ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশে থেকে ইমামরা দ্বীন ও সমাজের খেদমত করছেন। সাধারণ মানুষ অনেক সময় ইমামদের গুরুর চেয়েও বেশি সম্মান করেন। শুক্রবারের বয়ান তারা মনোযোগ দিয়ে শোনেন। পরিবারের কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে দোয়া চাইতে ইমামদের কাছে যান।তিনি বলেন, ইমাম, আলেম ও ওলামায়ে কেরাম ইসলামের ধারক-বাহক। তাদের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি রক্ত দিতেও প্রস্তুত। ইমামরা নিজেদের বক্তব্যের মাধ্যমে সমাজকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারেন।ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে ইমামদের সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন উপস্থিত ছিলেন।সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।মাদরাসার মতো পবিত্র স্থানে যেন এ ধরনের গর্হিত কাজ না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category