• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার কুমারখালী ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে আদালতে তোলার সময় নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে আদালতে প্রবেশ করেন। বুধবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নাম্বার আসামি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন ছাত্রলীগ নেতা পাপ্পু। ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মীও তার সঙ্গে শ্লোগান দিতে থাকেন। শ্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ শ্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগের নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট সকালের দিকে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানার একটি মামলা করেন জিহাদ শাহরিয়ার সুমন। ওই মামলায় ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করেন। এ মামলার তিন নাম্বার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা পাপ্পু।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ মঙ্গলবার রাতে ঢাকা থেকে পাপ্পুকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় পাপ্পুকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category