• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

জামিনে মুক্তি পাওয়ায় মুরাদনগর বিএনপির নেতা কর্মীদের আনন্দ মিছিল

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মুরাদনগর, (কুমিল্লা) প্রতিনিধি।।

থানায় হামলার অভিযোগে পুলিশের
দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সোমবার রাত ১০টায় জামিন প্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টির বিতরণ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।
বক্তব্যে তিনি বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এসেছি তার ফলশ্রুতিতে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু ওই ফ্যাসিবাদীর চেহারার কোন পরিবর্তন হয় নাই। কিছুদিন পূর্বে বিএনপি’র  নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু তাই না কুমিল্লা থেকে ডিবি এনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আতঙ্কে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই। তাহলে আমারা কিসের আন্দোলন করলাম? কেন আমাদের সাথে এই বৈষম্য? বিগত সরকারের আমলে আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশ থাকতে বাধ্য করা হয়েছে। এখনো কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। তারা বিভিন্ন রূপে ফিরে আসছে। তাই আমাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা যুবদলের সদস্য মুন্সীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ গত ২৫শে মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ীর সিরিয়াল নিয়ে কেরানী ও শ্রমিকদের সাথে সমন্বয়কদের একাংশের সাথে হাতাহাতি হয়। পরে থানায় উভয়পক্ষের মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে পরিবহন শ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সমন্বয়করা বাদী হয়ে প্রায় ২শতাধিক আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। পুলিশের দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীরা
সোমবার (২জুন) উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category