• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব-ধর্মমন্ত্রী মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত Unlock the Premier Promos with Web based Casinos Ranked Canada 2026 মুরাদনগরে দুই ইউএনওকে ধর্মমন্ত্রীর পক্ষে সংবর্ধনা ও বরন

জুলাই-আগষ্টের গণহত্যার বিচারের দাবিতে মুরাদনগরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে জুলাই-আগস্ট গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আয়োজন হয়েছে।
“ধর্ম, বর্ণ, ভিন্নমতের সবার জন্য খেলাফত”—এই স্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মুফতি মাহমুদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি তারেক মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুতালেব হুসাইন , সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মুফতি ওসমান গনী, সহ-সভাপতি হাফেজ আবুল বাশার , সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইয়্যেদুল বাশার , প্রচার সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, মুফতি মানসুর কবির প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া বিভিন্ন গণহত্যার দ্রুত বিচার দাবি করবেন। একই সাথে ইসলামী খেলাফত কায়েমের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলার দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category