• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ট্রেনের দরজায় থেঁতলে গেল যাত্রীর পা

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

নুরুল কবির, চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশনে ট্রেনের দরজায় বসা এক যাত্রীর পা থেঁতলে গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা সৈকত এক্সপ্রেস দোহাজারী স্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় এক যাত্রী দরজায় বসে পা ঝুলিয়ে রেখেছিলেন। প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা লেগে তার পা থেঁতলে যায়। তবে পা বিচ্ছিন্ন হয়নি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category