• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব-ধর্মমন্ত্রী মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত Unlock the Premier Promos with Web based Casinos Ranked Canada 2026 মুরাদনগরে দুই ইউএনওকে ধর্মমন্ত্রীর পক্ষে সংবর্ধনা ও বরন

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
সোমবার রাতে শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলাল মিয়া ও ইয়াছিন কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীকাইল গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৮) ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে ইয়াছিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হেলাল মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে হেলাল মিয়ার ঘরের শোকেসের ড্রয়ার থেকে ৮০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে ১০ পিসসহ মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category