• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ভালুকায় আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে বিজয় মিছিল

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব হাতেম খান, এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, স্বপন বনিক, সদস্য আমান উল্লাহ তাজুন, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, ১নং ওয়ার্ড এর কাউন্সিলর ও পৌর বিএনপির সম্মানিত সদস্য মাহবুব আলম সিদ্দিকী (দুলু) বিএনপি নেতা মোঃ ফজলুল হক, পৌর মৎসজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি প্রমুখ। এছাড়াও এসময় পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category