ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ভালুকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (২৭ আগস্ট, ২০২৫) এই মেলা শুরু হয়েছিল, এবং শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫), মেলাটি শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ’র সভাপতিত্বে এবং ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। বিশেষ অতিথি ছিলেন, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।