• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের বাঙ্গরা থানায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরের বাঙ্গরা থানায় কথিত বান্ধবীসহ মাদক ব্যাবসায়ী রিগান গ্রেপ্তার গলাকাটা ইরার অবশেষে মৃত্যু  মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার শামীমা আক্তার রুবি সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশে দিলেন এলাকাবাসী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলির ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত বাজারের ময়লার ভাগাড় পরিস্কার করলো বিএনপি নেতাকর্মীরা ধর্মমন্ত্রীর কঠোর বার্তার পরই মুরাদনগরে সাঁড়াশি অভিযান, ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার ৭

মুরাদনগরের বাঙ্গরা থানায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ নাছির উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর (উত্তর)
ইউনিয়নের বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দিন বি-চাপিতলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন সংগীয় ফোর্স‘সহ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের অধ্যাপক আব্দুল মজিদ কলেজের পাশে বাখরাবাদ এলাকায়
অভিযান চালিয়ে মোঃ নাছির উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category