• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

মুরাদনগরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ও প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সারোয়ার জামান ।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উদ্ভিদ সংরক্ষন) অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সারোয়ার জামান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কংগ্রেসের কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিওচিত্রে তুলে ধরা হয় পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তির গুরুত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category