• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার মুরাদনগরে মাদক কারবারিকে পুলিশে দিল জনতা বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা

মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বেড়াতে আসা মেয়ের জামাই, মেয়ে ও শাশুড়ীসহ ৪জন আহত হয়।

বুধবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা পূর্ব পাড়া এলাকায় মনির মিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে।

আহতরা হলো মেয়ের জামাই নাইম নেত্রকোনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। চাপিতলা গ্রামের খাদিজা আক্তার(১৮), লাইলী আক্তার(৩০), জুলেখা বেগম(৫৫)।

এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের পূর্ব পাড়ার মনির হোসেনের পরিবারের সাথে তার প্রতিবেশী রুবেল গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।

গত বুধবার সকালে মনির হোসেনের বাড়ীতে তার মেয়ে ও মেয়ের জামাই বেড়াতে এলে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল মিয়া, রাসেল , বিজয়সহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল মনির হোসেনের বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে তার মেয়ের জামাই নাইমকে বেধড়ক মারধর করে তাকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় তাদের বাঁধা দিতে গেলে খাদিজা আক্তার, লাইলী আক্তার, জুলেখা বেগমকে শ্লীলতাহানিসহ মারধর করে।

মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারন করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনায় মনির হোসেনের ছেলে সুমন বাদী হয়ে ৫জন আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী সুমন মিয়া জানান, এই ঘটনায় আমরা মানসিক ভাবে চরম বিপর্যয়ের মধ্যে আছি। আমার ভগ্নিপতিসহ পরিবারের সদস্যদের উপর হামলাকারীদের যথাযথ শাস্তির দাবী করছি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category