• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার মুরাদনগরে মাদক কারবারিকে পুলিশে দিল জনতা বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান মুরাদনগরে প্রথমবারের মতো চাষ হলো পেঁয়াজ বীজ, নতুন স্বপ্ন দেখছে চাষীরা মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব-ধর্মমন্ত্রী

মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লুনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।
থানা সুত্রে জানা যায়, মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লুনা আক্তার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লুনা আক্তারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category