আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।
সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে পিএফজি লাকসাম ইউনিটের উদ্যোগে শান্তিপূর্ণ রাজনৈতিক সহঅবস্থান বজায় রাখতে করণীয় নির্ধারণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর বিকালে লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে পিএফজির অ্যাম্বাসেডর মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
উক্ত গোলটেবিল বৈঠকে আলোচনা করেন লাকসাম পৌরসভা বিএনপি’র সভাপতি ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন আলহাজ্ব মজির আহমদ, লাকসাম পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, লাকসাম পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি ও পিএফজির এম্বাসেডর আবুল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ও পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম, খেলাফত মজলিস