• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

লাকসাম পৌর বিএনপির সম্মেলনে সভাপতি মজির,সাধারণ সম্পাদক ফারুক ও সাংগঠনিক মানিক

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

আবদুল জলিল, লাকসাম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর (২২ আগষ্ট) শুক্রবার বিকেলে পৌর অডিটরিয়ামে প্রথম অধিবেশন শুরু হয় পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৮ টার দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.আলী আক্কাস।

সভাপতি পদের জন্য মোট ৬৩৯জন ভোটারের মধ্যে ৫৯৮জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মজির আহমেদ।
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এ অঙ্গীকার নিয়ে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সাহেব।

পৌর বিএনপির সন্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে নতুন এ নির্বাচিত কমিটিতে আলহাজ্ব মজির আহমেদ সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মানিক ও আবু বকর ছিদ্দিক ভূঁইয়া মিল্টন ।

পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য পদে ছিলেন ও লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। আর সাধারণ সম্পাদক আগে পৌর বিএনপির কমিটির সদস্য সচিব ছিলেন। অপরদিকে সাংগঠনিক পদে দুইজন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন।

পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানুর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

বিশেষ অতিথি ছিলেন -কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, আবুল হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু ও টি আর হারুন, নুর নবী মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category