• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শ্যামগঞ্জ–দুর্গাপুর মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এক নারী

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতপরিচয় নারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ৬নং পূর্বধলা ইউনিয়নের ইলাশপুর এলাকায় শ্যামগঞ্জ–দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। ধারণা করা হচ্ছে, তিনি পূর্বধলা চৌরাস্তা থেকে রাজাবাজারের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-চ-৮৮৪৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুনসহ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার এসআই মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়রাও তাকে চিনতে পারেননি। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও জব্দকৃত বাসটি পূর্বধলা থানায় আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category