• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

আনোয়ার আজিম সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ২নং বারিয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র মোঃ রবিউল ইসলাম ফাহিম (১৬)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় ৫ নং ওয়ার্ড ফেদাইনগর গ্রামের মোঃ হারুন এর ছেলে।

অদ্য (১ লা সেপ্টেম্বর) রোজ সোমবার সকাল আনুমানিক ৯টার সময় স্কুলের সামনে  ঢাকা মুখি (ঢাকা মেট্রো ন ১৪-৫০৬০)গাড়ি সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। সাথে সাথে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনায়এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।

কুমিরা (টেরিয়াইল)হাইওয়ে থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি)জাকির রাব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category