• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

সাতকানিয়ায় মাদক কারবারী সমীরণ দাস আটক

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নুরুল কবির, চট্টগ্রাম প্রতিনিধি।।

সাতকানিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে এগারোটায় বাজালিয়া হতে কারবারী সমীরণ দাশ (৬৫) কে আটক করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শামীম পারভেজ।
আটককৃত সমীরণ দাশ (৬৫) বাজালিয়া ইউনিয়নের কুমার পাড়ার মৃত মনমোহন দাশের পুত্র।

আটকের সময় তার কাছে ৭ লিটার বাংলা মদ, ১৫ গ্রাম গাজা, ৪ পিস ইয়াবা, নগদ ৪৪২৯৭ টাকা, ৪ লক্ষ টাকার ১টি ও ২ লক্ষ টাকার ১টি চেক এবং ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গেছে বলে সাতকানিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, আটককৃতকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ০০৩০ ঘটিকায় সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমানে মাদকবিরোধী চোরা- কারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতিরাতে একবার চট্টগ্রাম – কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমান অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category