• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

সুনামগঞ্জ-১ আসনে জনতার ঢল,আনিসুল হকের কণ্ঠে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের ঘোষণা

আবু ইউসুফ নাঈম,জামালগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি।। / ২০৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম,জামালগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি।।

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আমরা জনগণের পক্ষে আছি। আগামী নির্বাচন জনগণের ভোটে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানি না, মানব না – কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়।”
তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনামসহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category