আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন এইচ,জে সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সফল হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন জাকারিয়া তাহের সুমন
আহবায়ক,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু,ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
প্রধান বক্তা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
বিশেষ অথিতি মো: আবুল কালাম সাহেব,শিল্প বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির বিএনপির, সভাপতি লাকসাম উপজেলা বিএনপি মো: মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি উদবাতুল বারী আবু আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।