• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল মুরাদনগরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার মুরাদনগরে দুই সহস্রাধিক মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ দেবীদ্বারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।
শনিবার সকালে শ্রীকাইল মখলিসপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটি উদ্বোধন করেন।
তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু করে। এ বছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। আজ (শনিবার) এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category