• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল

মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে
নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে নিহত শেফালী বর্মন এর পরিবারের হাতে এই অনুদান তুলে দেন তিনি।
জানা যায়, বুধবার দিবাগত রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বাড়ির পাশে থাকা বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ ঘরের ওপরে ভেঙে পড়ে। এ সময় রাতের খাবার খাওয়া অবস্থায় শেফালী বর্মন নামে এক নারী গাছের নিচে চাপা পড়ে মারা যান। স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতে ছোট্ট একটি টিনের দোচালা ঘরে একাই বসবাস করতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category